ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ( দাড়িপাল্লা) ও এবি পার্টির (ঈগল) প্রতিকের মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনিত প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান ও এ্যাডভোকেট মো: মতিয়ার রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান ও শৈলকুপা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমানের সাথে শৈলকুপা এবি পার্টির আহবায়ক শাহিন হোসেন, যুগ্ম আহবায়ক তাসের আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ডাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে জামায়াতের এমপি প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক রাজনীতি করে। তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের সকল জনগণ তাদের প্রকৃত হক ফিরে পাবে। আমি আশা করছি এবারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শৈলকুপা আসনে বিপুল ভোটে বিজয় লাভ করবেন।
অপরদিকে এবি পার্টির এমপি প্রার্থী এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি শৈলকুপা আসন থেকে জয়যুক্ত হলে এলাকার পিছিয়ে থাকা সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
