ঝিনাইদহ প্রতিনিধি-
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় সংগঠনটির ঝিনাইদহ জেলা কার্যালয় শহরের চাকলাপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান সিদ্দিক, সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ তারিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নিয়ামত উল্লাহ ও আইন বিষয়ক সম্পাদক এস কে কাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি এটিএম ওয়াহিদুজ্জামান টুকু, এবং সাধারণ সম্পাদক মোঃ মাকিবুল হাসান বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপসহীন নেতৃত্বে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার বিশদ আলোচনা করেন। প্রয়াত এই নেত্রীর দেশ প্রেমে বিশেষ অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনা করেন।
এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল।
