আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার নড়াইলে অ্যাম্বুলেন্স বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ আহত ৫ নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি! ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 66
ছবির ক্যাপশন :

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এই শ্লোগানে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে| রোববার সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগীতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)| বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায় এই বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮ টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী| প্রতিযোতী শেষে প্রতিযোগীয় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়|
দুপ্রক জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ|
সেসময় বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান| সেই সাথে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তারা|   

প্রিন্ট করুন ফটো কার্ড