আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার নড়াইলে অ্যাম্বুলেন্স বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ আহত ৫ নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি! ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 200
ছবির ক্যাপশন : ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।
র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে  বাসে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। তবে এ অভিযানে কেউ আটক  হয়নি বলে জানিয়েছে র‌্যাব।
জব্দকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড